মায়ের ভালোবাসাই আমার নিশ্বাস — সংবাদ উপস্থাপক আব্দুর রউফ

মা দিবসকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংবাদ উপস্থাপক আব্দুর রউফ।
তিনি বলেন, “আমার কাছে প্রতিদিনই মা দিবস। মায়ের জন্য ভালোবাসা প্রকাশে আলাদা কোনো দিবসের প্রয়োজন হয় না।” নিজের জীবনে মায়ের সবচেয়ে বড় অবদান সম্পর্কে বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমাকে তার গর্ভে ধারণ করা—এটাই সবচেয়ে বড় ঋণ।” অসুস্থতার সময় মায়ের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে বলেও জানান তিনি। মায়ের প্রতি নিজের দায়িত্ব ও ভালোবাসার কথা তুলে ধরে আব্দুর রউফ বলেন, “যত ব্যস্ততাই থাক, দিনে অন্তত তিনবার ফোন দিয়ে মায়ের সঙ্গে কথা বলি।

দূরে থাকি বলে অনেকক্ষণ কথা বলি, আর তার সব কথা মন দিয়ে শুনি।” মায়ের উপদেশ প্রসঙ্গে তিনি বলেন, “সবসময় সৎ থেকো, কাউকে ঠকিয়ো না—এটাই মায়ের সবচেয়ে বড় শিক্ষা।” মাকে কেমন মানুষ মনে হয়—এমন প্রশ্নে তিনি বলেন, “খুব নরম মনের মানুষ। নিজের সব কষ্ট সহ্য করে আমাকে বড় করেছেন, কখনও বুঝতে দেননি তার কষ্ট।” মায়ের ভালোবাসাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, “মায়েরা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। তারা একাধারে ডাক্তার, শিক্ষক, ডিজাইনার, এমনকি মেকআপ আর্টিস্টও।”
শেষে মায়ের প্রতি নিজের অনুভূতি এক শব্দে প্রকাশ করতে গিয়ে আবেগভরা কণ্ঠে বলেন, “মা আমার নিশ্বাস।”

Comments
No comments
Add a comment: