মাত্র ৬ বছরেই বিশ্বচ্যাম্পিয়ন শিশুশিল্পী কাহহার, অঙ্কের জাদুতে বাজিমাত

ফাহিম হক,
রবিবার, ১৬ আগষ্ট ২০২৬

মাত্র ৬ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে ক্ষুদে প্রতিভাবান কুররাত আব্দুল কাহহার, ডাকনাম কাহহার।

‘ইন্টারন্যাশনাল অ্যাবাকাস অলিম্পিয়াড’-এ বিশ্বের ১২টি দেশের সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সে অর্জন করেছে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ এবং আসরের সর্বোচ্চ সম্মাননা ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ খেতাব। মানসিক গণিত, একাগ্রতা ও দ্রুত হিসাব করার দক্ষতা যাচাইয়ের জন্য আয়োজন করা হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতার। প্রথম রাউন্ডে প্রায় ২ হাজার প্রতিযোগী অংশ নেয়।

সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থান অর্জন করে কাহহার। ফাইনাল রাউন্ডে মাত্র ৫ মিনিটে ১০০ থেকে ১৫০টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয় প্রতিযোগীদের।

Advertisement

কাহহার সেখানে প্রায় ৯৯ শতাংশ নির্ভুলতার সঙ্গে অঙ্কের উত্তর দিয়ে বিচারকদের মুগ্ধ করে। তার অসাধারণ গতি ও নির্ভুলতার স্বীকৃতি হিসেবে তাকে ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়। আন্তর্জাতিক এই অর্জনের জন্য কাহহারের হাতে গোল্ডেন ক্রেস্ট, ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। রাজধানীর একটি অনুষ্ঠানে এডুটিউনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হয়।

শুধু তাই নয়, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড সৃষ্টির অংশীদার হওয়ায় কাহহারকে ‘ইনফ্লুয়েন্সার বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ থেকে বিশেষ সম্মাননা সনদও দেওয়া হয়েছে।

মাত্র ৬ বছর বয়সে এমন আন্তর্জাতিক সাফল্য অর্জন করায় কাহহারকে নিয়ে দেশের মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও গর্ব। তার অসাধারণ মেধা, দ্রুত গণনা করার ক্ষমতা এবং একাগ্রতা ভবিষ্যতে আরও বড় সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন