মনোনয়ন পাননি তবে আশাহত নন রুবেল-মাহিরা

বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩


শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। সংগৃহীত ছবি

গতকাল দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে এবার মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

মনোনয়ন না পেয়ে তাঁদের কেউই দমে যাননি। আশা হারাননি। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন। অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি। 
Advertisement
আমার পরিবর্তে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়তো আমি নবীন বলে সুযোগ পাইনি। পরেরবার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে।’ গায়ক এস ডি রুবেল বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

মনোনয়ন না পেয়ে একটু মন খারাপ হলেও মানিয়ে নিয়েছি।’ অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অভিনেতা রুবেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিমলা বলেছেন, ‘প্রথমবার মনোনয়ন চেয়েছি, হয়তো সে কারণে পাইনি। অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ আছেন দলে। আমাদের চেয়ে তাঁরাই বেশি মনোনয়ন পাওয়ার দাবিদার। সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ [গতকাল] ছিল একটি উৎসবে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। অনেক বিষয়ে কথা বলেছেন। যাঁরা মনোনয়ন পাননি, তাঁদের বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে, যেন স্বাধীনতার বিপক্ষের মানুষ কোনো সুযোগ না পায়।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন