মধ্যপ্রাচ্যে সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের নাসরিন

অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ আগষ্ট ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে পর্দা নামছে 'মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪' এর চূড়ান্ত পর্বের। আজ (১৮ আগস্ট) দেশটির রাস আল খাইমায় অনুষ্ঠিত হবে এই আসর। এদিন আরব সাগর তীরের এই আয়োজনে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বের ৫০টি দেশের ১০০ জন প্রতিযোগী। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মেয়ে নাসরিন সুলতানা কুইন।

জানা গেছে, পাবলিক ভোটের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ভোটের দিক থেকে নাসরিনের অবস্থান রয়েছে প্রথম স্থানে। একেকটি ভোট দিতে ভোটারদের খরচ হচ্ছে ১০ দিরহাম করে। একজন দিতে পারবেন সর্বোচ্চ দশটি ভোট। মধ্যপ্রাচ্যে দেশি ভোটারদের আশা, চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি এই প্রতিযোগী বিজয় ছিনিয়ে আনবেন।

Advertisement

নাসরিন গণমাধ্যমকে জানান, রোববার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য গত ছয় মাস থেকে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব।

নাসরিন আরও জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করতে চান। শিশু অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র নাগরিক আন্দোলনে শিশুদের হত্যাকে অত্যন্ত নৃশংস এবং অমানবিক বলে উল্লেখ করেন নাসরিন। এ ছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে অমানবিকভাবে শিশুদের ওপর নির্যাতন ও বর্বরতা চালানো হচ্ছে তাদের পাশে দাঁড়াতে চান এই প্রতিযোগী।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন