মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক।
রবিবার, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব হামলা চালায় দেশটির সেনাবাহিনী।  রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে। ইরানে মার্কিন-ইসরাইলি হামলার জবাবে এই পাল্টা আঘাত।  সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

 বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরাইলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কমান্ড হেডকোয়ার্টার এবং তেল আবিবে প্রতিরক্ষা বাহিনীর একটি বড় শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। ইরান আগামীতে ধারাবাহিকভ

Advertisement
494;বে আঘাত হানবে এমন হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, ইরানি বাহিনী ‘ভিন্ন ও আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে।  এদিকে আজও দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজাধানী মাস্কাটে সংলাপ শুরু হয় তেহরান ও ওয়াশিংটনে প্রতিনিধিদের মধ্যে। ৫ দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি জেনেভায় শেষ হয় সংলাপ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংলাপ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। সংলাপ শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দুই শতাধিক মানুষ নিহত হন।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা