যা আগে কখনো দেখেনি ইরান, এবার এমনই ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কাজী নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ইরান যদি কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে ইরানের পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ড 'ব্যাপকভাবে উড়িয়ে দেওয়ার' হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই চরম সতর্কবার্তা উচ্চারণ করেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে দক্ষিণ পার্স ফিল্ডে ইসরাইলের আগের হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। 

তবে তিনি আশ্বস্ত করেন, ইরান যদি 'সম্পূর্ণ নির্দোষ' কাতারের ওপর নতুন করে হামলা না চালায়, তবে ইসরাইলও ওই গ্যাস ফিল্ডে আর কোনো হামলা করবে না।

মার্কিন প্রেসিডেন্ট কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয়, তবে ইসরাইলের সাহায্য বা সম্মতি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে এমন প্রচণ্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে, যা ইরান আগে কখনো দেখেনি। 

Advertisement

ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি ইরানের ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে এত বড় মাত্রার সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চান না। তবে কাতারের জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত আসলে তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না।

এই উত্তেজনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার ভোরে, যখন বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান 'কাতার এনার্জি' জানায় যে তাদের বেশ কিছু স্থাপনায় মিসাইল হামলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইরানকে দায়ী করে জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। 

মূলত বুধবার (১৮ মার্চ) ইরানের বৃহত্তম এই দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরাইলি হামলার পর ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। উল্লেখ্য, ইরান ও কাতারের মধ্যে যৌথ মালিকানাধীন এই দক্ষিণ পার্স ফিল্ডটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির প্রধান উৎস।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা