মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভা বৈষম্য বিরোধী আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপির বিকল্প নেই

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ছেলে তানভীর হুদা বলেছেন, বৈষম্য বিরোধী আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি ক্ষমতায় আসার বিকল্প নেই।

কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান তারুণ্যের উদ্দমী শক্তিতে বিএনপিকে সাজিয়েছেন। বিএনপির কোন নেতাকর্মী দুর্নীতি করে না। সোমবার (২০ জানুয়ারী) মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে উপজেলার শিকিরচর গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন তানভীর হুদা। পরে ষাটনল ইউনিয়নের আবু মার্কেট, কুনু মার্কেট, কালীপুর বাজার এবং ইমামপুরে গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি। এসময় তানভীর হুদা আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী জনবান্ধব এবং দেশপ্রেমিক। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিনা দোষে জেল খেটেছেন, তবুও দেশ এবং দেশের জনগণকে ছেড়ে যান নি। এতেই বুঝা যায় বিএনপি জনগণের দল, জনগণের সুখে দুঃখে পাশে থাকার দল। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। সৈরাচারের দোষররা এখনো দেশে আছে। আগামী নির্বাচন কেন্দ্র করে তারা অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীগুলো রেখে গেছে। তারা সুযোগ পেলে যেকোন সময় সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং দেশের মানুষের কাছে আমার নেতা তারেক রহমানের রাষ্ট্র গঠনর ৩১ দফা পৌঁছে দিতে হবে। আগামী দিনে বিএনপির হাত ধরে বাংলাদেশ উন্নত দেশের শিখরে পৌঁছে যাবে।
Advertisement

সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, যুবদল নেতা আ. সাত্তার গাজী, আব্দুল আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য আলআমিন, যুবদল নেতা হালিম সরকার রিংকু, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, জসিম পাটোয়ারী, কবির হোসেন, মিজানুর রহমান, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল রনি, হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রধান, নাদিম ভূইয়া প্রমুখ।





Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন