মতলব উত্তরে নির্বাচন সামনে রেখে ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ

সফিকুল ইসলাম রানা।
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার অলিগলিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান। এসময় তাকে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশ ও ছেংগারচর পৌরসভার স্বেচ্ছাসেবক দল।

ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় থেকে শুরু হয়ে অভিযান শেষ হয় থানা রোড এলাকায়। এ সময় মতলব উত্তর উপজেলার প্রধান সড়ক ও উপজেলা পরিষদ সড়কসহ শহরের সকল সড়কের দুপাশে থাকা প্রায় সহস্রাধিক ব্যানার, ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়। জানা যায়, যেকোনো নির্বাচন ও দিবসকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও এমপি প্রার্থীদের ছবিসহ তাদের নেতাকর্মী কর্তৃক ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড, সাইনবোর্ড সাটানো হয়। যা থাকে বছরব্যাপী। পরে এগুলো সরানোর উদ্যোগ নেয় না কেও।
Advertisement
                                                                            
এতে নষ্ট হয় শহরের সৌন্দর্য্যে। আচরণবিধি লঙ্ঘণ হওয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে এসব অপসারনের নির্দেশ দেন কমিশন। এরই অংশ হিসেবে একযোগে এই অভিযান চালানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান জানান, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে মতলব উত্তরের প্রায় সহস্রাধিক ব্যানার-ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়েছে। এছাড়া উপজেলার সবকয়টি ইউনিয়নেও চলবে এ অভিযান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন