মতলব উত্তরের মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন বিএনপি নেতা তানভীর হুদা

সফিকুল ইসলাম রানা।
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ও জায়গা-জমি, ভিটেমাটি রক্ষা করার জন্য বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মতলবের সবাইকে একসাথে প্রতিবাদ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। 


শনিবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া সহ বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙনে স্থায়ী সমাধান করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নদী ভাঙনে শত শত কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করেছে। কিন্তু সাধারণ মানুষের কোন উপকারই আসেনি। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে বলু খেকোরা মেঘনা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করে হাজার হাজর কোটি টাকা আত্মসাৎ করেছে।

গত ৫ আগষ্টের পরে মেঘনা ও ধনাগোদা নদীতে বালু সন্ত্রাসীরা অবৈধ ভাবে বালু উত্তোলন করার পায়তারা করছে। কোথাও কোথাও রাতের আঁধারে বালু উত্তোলন করছে। প্রশাসনে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রশাসনের পাশাপাশি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। 
তানভীর হুদা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারিত্ব, মাদক কারবারিদের দলে কোন স্থান নেই। সন্ত্রাস চাঁদাবাজদের কোন দল নেই। এদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে। 

Advertisement
পরিশেষে তিনি নদীরক্ষা কমিশন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করেন। অবৈধ ভাবে মেঘনা ও ধনাগোদা নদীতে বালু উত্তোলনের বন্ধে ও নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান। এ সময় জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, ফরাজী কান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল রোমান গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা ইমরান, বিএনপি নেতা জাকির মিজি, বিএনপি নেতা ও ইউপি সদস্য অলি দেওয়ান, বিএনপি নেতা মিনু দেওয়ান, পৌর যুবদল নেতা মো. ইদ্দিছ, যুবদল নেতা জুম্মন প্রধান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন বেপারী, আনোয়ার হোসেন খান, সালেহ আহমদ, বাহার ইকবাল, মহসিন মীর, হান্নান মীর, সোলায়মান, করিম পাটোয়ারী, শফিক মিজি, সাত্তার, রাসেল, গোলাম হোসেন গাজী, সালাউদ্দিন, আহসান উল্লাহ মোল্লা, মঞ্জু মিয়া, লিটন বকাউল, মানিক জসিম, মবু মৃধা, ছাত্রদল নেতা রনি, যুবদল নেতা কবির হোসেন, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন