মতলবে উত্তরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও দুই সহস্রাধিক বিএনপিতে যোগদান

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তানভীর হুদা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক, সবাই সমান মর্যাদার অধিকারী। বিএনপি ঐক্যের রাজনীতি করে।

Advertisement

সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ। সভা শেষে দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।

এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, ইউপি সদস্য আল আমিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা বেগম, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু, তানজিল প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন