ভারতের সিনেমায় জয়াকে কেন, ঘোর আপত্তি কংগ্রেস নেত্রীর

অনলাইন ডেস্ক।
বুধবার, ১৬ জুলাই ২০২৫

বর্তমানে দুই বাংলাতেই প্রায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

কিন্তু এবার এই অভিনেত্রীকে নিয়ে ওপার বাংলায় বাঁধল একরকম রাজনৈতিক বিতর্ক। টালিউডে জয়ার নিয়মিত কাজ এবং একের পর এক সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মূলত বিদেশি শিল্পী বিশেষ করে বাংলাদেশের ওপর ক্ষোভ প্রকাশ করেন; সঙ্গে তোলেন নানা প্রশ্নও। জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!’  সেই পোস্টে জুঁই আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর ট্যালেন্ট নেই যে জয়া আহসানের সেই রোল টা প্লে করতে পারবে? দেশ তো আগে, প্রোডিউসার, ড
Advertisement
95;রেক্টররা দেশ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ নয় কি?’  বলিউডের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’ 

 তার এই মন্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে; যা নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি জুড়ে।   যদিও জুঁই বিশ্বাস তার পোস্টে উল্লেখ করেছেন, এই মতামত তার একান্তই ব্যক্তিগত এবং কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে তিনি এটি বলছেন না। তবুও তার এই মন্তব্য রাজনৈতিক মহলে এবং চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।  উল্লেখ্য, ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন