বয়স আটকাতে ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা চলছিল শেফালীর, নিচ্ছিলেন ইঞ্জেকশনও!

অনলাইন ডেস্ক
রবিবার, ২৯ জুন ২০২৫

শোক আর বিস্ময়ের এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে বলিউড। ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যুতে হতবাক সকালেই। 

শুক্রবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিচ্ছিলেন শেফালী। যদিও তার মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা নিশ্চিত নয়।

শেফালীর ঘনিষ্ঠ সূত্রের খবর, গত পাঁচ-ছয় বছর ধরেই তিনি অ্যান্টি-এজিং চিকিৎসা করাচ্ছিলেন। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কম দেখানোর জন্যই নেওয়া হয় এই চিকিৎসা। 

সূত্র জানাচ্ছে, সেই চিকিৎসায় নিয়মিত দেওয়া হত ভিটামিন সি আর গ্লুটাথিওন ইনজেকশন। গ্লুটাথিওন মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেসের (ত্বক ফরসা) জন্য ব্যবহৃত হয়।

Advertisement

চিকিৎসকের কথায়, ‘‘এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা কসমেটিক চিকিৎসা। মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনা, সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে।’’

এর আগে শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালী। স্বামী পরাগ তাকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। 

রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০০২ সালের ভাইরাল মিউজিক ভিডিও 'কাঁটা লাগা' দিয়েই রাতারাতি তারকা হয়েছিলেন শেফালী। এর পর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা যায় তাকে। পরে ডান্স রিয়্যালিটি শো ‘নচ বালিয়ে’-তে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন। আর ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে ফের চর্চায় উঠে আসেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন