বড় পর্দায় আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

অনলাইন ডেস্ক
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।

সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই ‘প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।১৫ বছরের ক্যারিয়ারে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। ওটিটি প্লাটফর্ম চরকির সঙ্গে ফ্রেম পার সেকেন্ড যৌথভাবে প্রযোজনা করেছে ‘প্রিয় মালতী’। ‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।

Advertisement

এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে। মেহজাবীন বলেন, 'সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য।'এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার। যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক, মনে উঁকি দেবে নানা প্রশ্ন।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’সিনেমা একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন