ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

বুধবার (০৬ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জেলা বিএনপির শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৃথকভাবে দিবসটি উদযাপন করেন দুই পক্ষের একটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম খোকন এবং অপর অংশের নেতা আহবায়ক এড. আবদুল মান্না ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এ স্বাধীনতা ভোগ করতে পারতাম না।
কচি জহির অংশের বক্তরা আরো বলেন,গত ৪ নভেম্ভর বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে যাদের নাম দেখে বিএনপি’র ত্যাগী নেতা কর্মীরা অনেকটা হতাশাগ্রস্থ।
এ কমিটিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন অনুপস্থিত এবং যাদেরকে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি এরকম অনেক বিতর্কিত নাম এসেছে। বক্তারা নব-ঘোষিত আহ্বায়ক কমিটিকে অগ্রহণযোগ্য ও পরিবার তান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন।
এ সময় বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

Comments
No comments
Add a comment: