ব্যাপক সাড়া ফেলছে কেতন শেখের "গানবন্ধু" আ্যালবাম

লেখালেখি, গান গাওয়া বা সুর দেওয়া বা সুর করা আমাদের চারপাশে অনেকেই করে থাকেন তাদেরই একজন লেখক ও সুরকার কেতন শেখ।সাহিত্য ও বিনোদন জগতে তার রয়েছে সুখ্যাতি।সেই সুখ্যাতি আজ এপার থেকে ওপারেই শুধু নয় বহিঃবিশ্বে ছড়িয়ে পড়েছে।দেশের নামকরা সুরকারদের মধ্যে একজন হলেন কেতন শেখ।
কেতন শেখ একক ও অসংখ্য ডুয়েট গান করেছেন যা ইতিমধ্যে সকল বয়সীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি আটটি ডুয়েট গান নিয়ে ''কেতন শেখের গানবন্ধু'' অ্যালবামটি আজব রেকর্ডস লেবেল থেকে গত ৩রা মার্চ প্রকাশ পেয়েছে দেশ ও বিদেশের সব ডিজিটাল প্লাটফর্মে। এই অ্যালবামে চারজন শিল্পীর সাথে আটটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন কেতন শেখ। এই আটটি গানের সুরও কেতন শেখের দেয়া। এপার ওপার বাংলার যেসব গানবন্ধু এই অ্যালবামে কেতন শেখের সাথে দুটি করে ডুয়েট গান গেয়েছেন বাংলাদেশ থেকে অবন্তী সিঁথি ও রন্টি দাশ, এবং ভারত থেকে সারণি পোদ্দার ও রাজসী ভট্টাচার্য্য।
গানবন্ধু অ্যালবামে দুটি করে গানের কথা লিখেছেন শেখ রানা, সাকী আহমদ, ফারাহ জেহির এবং মারুফ হাসান। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ২০২৩ সালের বিভিন্ন সময়ে এই অ্যালবামের আটটি গান ঢাকার আজব ষ্টুডিও এবং কলকাতার স্টুডিও একোস্টিকাতে রেকর্ডিং করা হয়।
গত ৩রা মার্চ সন্ধ্যায় কলকাতার উইজডম ট্রি ক্যাফেতে একটি কনসার্টের মাধ্যমে কেতন শেখের 'গানবন্ধু' অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবের কনসার্টে কলকাতার দুজন সংগীতশিল্পী সারণি পোদ্দার এবং রাজসী ভট্টাচার্য্যের সাথে কেতন শেখ এই অ্যালবামের চারটি গান পরিবেশন করেন। শিল্পীদের সাথে অনুষঙ্গ দেয় কলকাতার মিলিপুট ব্যান্ড।
কেতন শেখ তার "গানবন্ধু" অ্যালবামটি নিয়ে এক সাক্ষাৎকারে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এটি একটি ভিন্নধর্মী অ্যালবাম। যা একজন সুরকারের সুরে তাঁর নয়জন গানবন্ধুর সংগীতশৈলীর পরিবেশনা। ডুয়েট গানের অ্যালবাম খুব সচরাচর হয় না। অথচ একটি অ্যালবামে আটটি ডুয়েট গান সবসময়ই একটি আকর্ষণীয় পরিবেশনা।
আমার অ্যালবামে গীতিকবিরা, আমার সহশিল্পীরা এবং সংগীত আয়োজক সবাই গানবন্ধুর মতো আমাকে সঙ্গ দিয়েছে। আমার প্রত্যাশা যে আমার এই প্রচেষ্টা সবার হৃদয়ে ঠাঁই পাবে, এবং অ্যালবামের গানগুলো সমাদৃত হবে।
শিল্পী সারণি পোদ্দার বলেন, এই প্রথম কেতন শেখের সুরে দুটি গান করলাম। গানগুলো কণ্ঠে ধারণ করার অনুভূতি দারুণ। আমি আশা করছি শ্রোতাবন্ধুরা আমাদের গানগুলো পছন্দ করবেন।
এক সাক্ষাৎকারে শিল্পী রাজসী ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশের গীতিকবি, সুরকার এবং সহশিল্পী কেতন শেখের সাথে আমার প্রথম গান।দুটি গানই আমি অনেক ভালোবেসে গেয়েছি। আমার প্রত্যাশা যে গানগুলো সবার ভালোবাসা পাবে।
গীতিকবি ফারাহ জেহির বলেন, কেতন শেখের সুরে এবং শিল্পীদের গায়কীতে আমার লেখা দুটি গানই প্রাণ পেয়েছে। অ্যালবামের অন্যান্য গানও আমার খুব ভালো লেগেছে।
উল্লেখ্য যে, গত ২০২৩ সালের জুলাইতে আজব রেকর্ডসের লেবেলে রিলিজপ্রাপ্ত কেতন শেখের কথা ও সুরে ইচ্ছে আমার অ্যালবামটিও শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। ইচ্ছে আমার এবং কেতন শেখের গানবন্ধু দুটি অ্যালবামই শুনতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে, বা যে কোনো আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে দেখা যায় কেতন শেখের আটটি গান নিয়ে করা "গানবন্ধু" অ্যালবামের গান গুলো বিনোদন প্রিয় মানুষের কাছে খুব গ্রহনযোগ্যতা পায়।ফলে তারা অ্যালবামের গান গুলো প্রচুর শেয়ার ও ডাউনলোড করে রাখে মন খারাপ হলে বা অবসর সময়ে শুনবে এজন্য।ডিজিটাল প্লাটফর্মে "গানবন্ধু" অ্যালবামের শ্রতা ও দর্শকরা কেতন শেখের প্রতি শুভ কামনা ও জানিয়েছেন।ডিজিটাল প্লাটফর্মে ইতিবাচক সাড়া পড়ছে নিয়মিত।এর ফলে কেতন শেখের গানের প্রতি আকর্ষণও আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে।

Comments
No comments
Add a comment: