ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ফারহান আখতার

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৭ আগষ্ট ২০২৪

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন ফারহান আখতার।

২০০০ সালে অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর ২০২২ সালে শিবানী ডাণ্ডেকরকে বিয়ে করেন ফারহান। ফারহানের বাবা কবি, গীতিকার জাভেদ আখতারের জীবনেও বিবাহবিচ্ছেদের ইতিহাস রয়েছে। ফারহানের মা, অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর জাভেদ বিয়ে করেন শাবানা আজমিকে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবা এবং ছেলের জীবনের মধ্যে মিল প্রসঙ্গে ফারহানকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ওঠে জাভেদের বিবাহবিচ্ছেদ নিয়েও। ফারহান বলেন, ‘আমি জানি কেমন মনে হয় (বিবাহবিচ্ছেদ), এবং ছোটবেলায় আমারও মনে হয়েছিল, কোনও দিন এটা আমি আমার সন্তানদের সঙ্গে হতে দেব না।’

Advertisement

অধুনার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে ফারহান বলেন, ‘খুবই কঠিন ছিল। পাশাপাশি এটাও মাথার মধ্যে কাজ করছিল যে শৈশবে আমারও অভিভাবকদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।’ ফারহান জানান, বিবাহবিচ্ছেদের আগে তিনি এবং অধুনা সন্তানদের সঙ্গে খোলাখুলি কথা বলেন। সন্তানরা যে তাঁদের সিদ্ধান্তের নেপথ্য কারণ নয়, সে কথাও তারা নিজেদের মধ্যে আলোচনা করে নেন।তবে শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে চারপাশে তাকে কটাক্ষ সহ্য করতে হয়েছিল বলেও জানান ফারহান। অভিনেতার মতে প্রথমত, সেই সময় সমাজে বিবাহবিচ্ছেদের ঘটনা খুব স্বাভাবিক ছিল না। দ্বিতীয়ত, বাবা-মা তারকার হওয়ার কারণে বিষয়টি গোপন রাখা যায়নি। ফারহান বলেন, ‘স্কুলে কোনও বন্ধুর সঙ্গে ঝগড়া হলেই শুনতে হত আমার বাবা, আমার মাকে ছেড়ে চলে গিয়েছেন। তখন খুব কষ্ট হত।’

উল্লেখ্য, ফারহান ‘ডন ৩’ ছবিটি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন রণবীর সিংহ। এই ফ্রাঞ্চাইজিতে শাহরুখের পরিবর্তে রণবীরের নাম ঘোষণার পর থেকেই ফারহানকে দর্শকের সমালোচনার শিকার হতে হয়।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন