বেলকুচিতে ১০০ জন্ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

"আনন্দের সাথে হোক মেধা বিকাশ"এই স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে গাড়ামাসি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার 478;োস্তাফিজুর রহমান,বেলকুচি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ছাইদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় সঙ্কর সাহা, আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানজিদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সবুজ আহমেদসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Comments
No comments
Add a comment: