বিচ্ছেদের পর এই প্রথম এআর রহমানের পোস্ট

ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। তার ঝুলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড।
এবার তার সফলতার মুকুটে আরও একটি পালক যুক্ত হল। ‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইন্ডিপেনডেন্ট ফিল্ম— ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
এমন আনন্দের খবর এআর রহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট।
অ্যাওয়ার্ড গ্রহণের বেশকিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত। এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো দ্য গোট লাইফ টিম এবং দর্শকদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।

Comments
No comments
Add a comment: