বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। বিএনপির সময় থাকতে শুভবুদ্ধির উদয় হবে।
তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের কোনো আপত্তি থাকবে না বলে আশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (২৩ নভেম্বর) ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া খরমপুর কেল্লা শহীদের মাজার জিয়ারতকালে নির্বাচন ও বিএনপির অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক।
কমিশন সেটি বিবেচনা করবে। যদি নির্বাচন পেছানোর যুক্তিক কারন থাকে তাহলে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে। মন্ত্রী আরো বলেন, যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদের সব সময় অভিনন্দন জানাই। ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে। আমরা সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিব। মাজার পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মী, মাজারের খাদেম ও বিশিষ্ট সুধীজন এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Comments
No comments
Add a comment: