বাবার মৃত্যুতে কান্না নয়, নির্জন দ্বীপে শোক ভাগ করেছিলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
রবিবার, ২২ জুন ২০২৫

‘ড্যাডিজ লিটল গার্ল’ বইটির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার বাবা ডা. অশোক চোপড়ার প্রতি মমতা ও ভালোবাসার গভীরতা বারবার প্রকাশ পেয়েছে। ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছিলেন এই বলিউড তারকা। তবে বাবার মৃত্যুর শোক প্রকাশের ধরন ছিল একেবারেই ব্যতিক্রম।

বাবার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় মা মধু চোপড়ার জন্মদিন পালন করেন প্রিয়াঙ্কা। অনেকেই বিষয়টি দেখে বিস্মিত হয়েছিলেন, কেউ কেউ সমালোচনাও করেছিলেন। কারণ তিনি প্রকাশ্যে কাঁদেননি, বরং মা ও ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। তবে প্রিয়াঙ্কার মতে, এটিই ছিল তাঁর নিজের মতো করে শোক প্রকাশের উপায়।

Advertisement

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বাবার মৃত্যুর পর তাঁদের পরিবারে নেমে আসে নিস্তব্ধতা। মা মধু চোপড়াও নিজের কষ্ট ছেলেমেয়েদের সামনে প্রকাশ করেননি। এ পরিস্থিতিতে প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন পরিবারকে নিয়ে কিছু সময়ের জন্য দূরে কোথাও চলে যাওয়ার।

অভিনেত্রী মা ও ভাইকে নিয়ে চলে যান ব্রিটেনের একটি নির্জন দ্বীপে। প্রথম কয়েক দিন কারও মুখে তেমন কথা ছিল না। কিন্তু ধীরে ধীরে আবেগের দেয়াল ভাঙে, কথা বলা শুরু হয়, চোখের জলও ভাগাভাগি হয়। তিনজন একসঙ্গে কেঁদেছেন, শোক ভাগাভাগি করেছেন।

প্রিয়াঙ্কা বলেন, "আমরা আবার একে অপরের সঙ্গে বন্ধনের জায়গায় ফিরেছিলাম। ভাঙা হৃদয়গুলো ওই সফরে একসঙ্গে জোড়া লেগেছিল।"


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন