বলিউড বাদশা ফিরছেন বাজিগার-০২ নিয়ে

বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। শাহরুখ মানেই পর্দায় আগুন ঝড়ানো অভিনয় আর দর্শকদের করতালি। কোটি ভক্তের হৃদয়ের বাজিগর’।আর এই বাজিগরের ক্যারিয়ারের উত্থানটা হয়েছে ‘বাজিগর’ সিনেমা দিয়েই।
এই একটি সিনেমা শাহরুখকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতার চাবি। আজও দর্শক হৃদয়ে চিরসবুজ বাজিগর। তবে এবার সিনেমাপ্রেমীদের নতুন সুখবর নিয়ে এলেন বাজিগরের প্রযোজক রতন জৈন।জিগর ২ নির্মাণ করবেন তিনি। ‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে আবারও ফিরিয়ে আনতে চান রতন। আর এই সংবাদে রীতিমতো উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।
প্রযোজক রতন জৈন বলেন বাজিগর ২’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে।সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।”

Comments
No comments
Add a comment: