বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়: মুজিবুল হক চুন্নু

রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর বাস ভবনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, আবারও প্রমাণ হল বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়। বিবৃতিতে বলেন, জিএম কাদেরের বাসভবনে কাপুরুষোচিত এই হামলায় জড়িতদের দ্রুö8; গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি হামলার জবাব এদেশের জনগণ দেবে। আজ যারা এই দেশে মব সংস্কৃতির আগুন জ্বলিয়েছে, এই আগুনে একদিন তারাই ধ্বংস হবে। তিনি বলেন, জিএম কাদের এর ওপর হামলা হচ্ছে স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সুস্পষ্ট আঘাত। হামলাকরীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে, জনগণের আদালতে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

Comments
No comments
Add a comment: