বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

খবর পাওয়ার পর বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়গুলোতে কুরআন তেলাওয়াত চলমান রয়েছে । অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

বরিশালের উন্নয়নের ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে নেতাকর্মীরা বলেন, তার হাত ধরেই বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ৯টি জেলা নিয়ে দেশের পঞ্চম প্রশাসনিক বিভাগ হিসেবে বরিশাল বিভাগ গঠনের ঘোষণা দেন তিনি, যা তার শাসনামলেই বাস্তবায়িত হয়।

একই সময়ে বরিশাল বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয় এবং পরবর্তীতে তিনি নিজেই এর উদ্বোধন করেন। তার শাসনামলে দেশের পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হয়। এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Advertisement

প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার, বরিশাল সার্কিট হাউজ, বরিশাল জেলা জজ আদালত ভবন উদ্বোধন করেন। তার উদ্যোগে বরিশাল শিক্ষা বোর্ড, বিকেএসপি, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।

বরিশাল জেলা বিএনপির দক্ষিণের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, নদীবেষ্টিত বরিশালে বেগম খালেদা জিয়া বারবার সফর করেছেন। তিনি লঞ্চে করে মুলাদী, হিজলা, বাকেরগঞ্জসহ প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিতেন।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন বলেন, বরিশাল বিভাগের ইতিহাসের সঙ্গে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বরিশাল বিভাগ তারই ঘোষণা এবং তার সময়েই বাস্তবায়ন হয়েছে। বিভাগের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় রয়েছে তার অবদান।

সাধারণ মানুষরাও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার শাসনামলে দেশ ও বরিশালে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন