বন্ধুর বিয়েতে জুতা চুরির ঘটনায় মারপিট শাহরুখপুত্রের, নেটদুনিয়ায় ঝড়

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সাধারণত জনসমক্ষে খুব একটা কথা বলেন না।

মুখ গম্ভীর। মুখে হাসি দেখা যায় না বললেই চলে। কিন্তু প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। বিয়েতে কনের বোনেদের সঙ্গে ‘জুতা চুরাই’ বা জুতা লুকানোর প্রথা নিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধে নেমে পড়লেন আরিয়ান খান। সম্প্রতি তার বন্ধুর বিয়েতে অংশ নিয়েছিলেন। সেখানে প্রিয় বন্ধুর জুতা বাঁচানোর দায়িত্ব ছিল তার কাঁধে। বন্ধুর টাকা বাঁচাতে এক ইঞ্চি জমি ছাড়লেন না শাহরুখপুত্র।  সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আরিয়ান খান তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিয়েছেন। বিয়ের মণ্ডপে বরের জুতা যাতে চুরি না হয়, তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখপুত্র।

কনের বান্ধবীরা যখনই হানা দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক তখনই আরিয়ান তার দলবল নিয়ে তাদের বাধা দিচ্ছেন। একসময় পরিস্থিতি এমন হয় যে, হাসাহাসি আর মজার ছলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। আরিয়ানের চোখেমুখে তখন জেতার জেদ চেপে বসে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এম÷

Advertisement
2; ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন— আরিয়ান খান গম্ভীর লুক সরিয়ে ‘হ্যাপ্পি মুড’ দেখা গেছে। নেটিজেনদের নজর কেড়েছে তার এই বিরল রূপ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, আর চোখে সেই চেনা চাউনি। কিন্তু সেই ভিডিওতে তাকে প্রাণখোলাভাবে হাসতে এবং মজা করতে দেখা গেছে। সাধারণত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি যতটা সংযত থাকেন, বন্ধুদের ভিড়ে তাকে ঠিক ততটাই চনমনে থাকতে দেখা গেছে। নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে।

এক নেটিজেন লিখেছেন—রাজার ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতা চুরি করা অসম্ভব। আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে বলেছেন—আরিয়ানকে হাসলে কতটা যে কিউট লাগে, তা বলে বোঝানো যাবে না; কেন যে ও সবসময় গম্ভীর থাকে। উল্লেখ্য, অভিনয়ের বদলে ক্যামেরার পেছনের কাজকেই বেছে নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে এই হইহুল্লোড় প্রমাণ করে দিল যে, বাবার মতোই আরিয়ানও ইয়ার-দোস্তির জন্য জান লড়িয়ে দিতে পারেন। আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ 'দ্য় ব্যাডস অব বলিউড' প্রশংসা কুড়িয়েছে। এখনো পরবর্তী কোনো নতুন প্রোজেক্টের নাম ঘোষণা করেননি শাহরুখপুত্র।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন