প্রীতম-জেফারের রসায়নে ‘তুমি আমি শুধু’
সম্প্রতি একটি নাটক মুক্তি পাওয়ার পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘
তুমি আমি শুধু’ নাটকটি দর্শকের নজর কেড়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দুইজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। প্রীতম হাসান ও জেফার রহমানের দুর্দান্ত অভিনয়ে নাটকটি এখন ট্রেন্ডিংয়ে।গল্পের কেন্দ্রে আছে একটি ‘ভুল’—ভুল ঠিকানায় পৌঁছে যায় একটি ফুড ডেলিভারি। সেই ছোট্ট ঘটনাই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে তানভীর (প্রীতম হাসান)—আবেগপ্রবণ, হঠাৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত, যে বিশ্বাস করে জীবনের সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। অন্যদিকে সুবাহ (জেফার রহমান)—সংযত, যুক্তিনির্ভর, সম্পর্কের আগে প্রশ্ন করতে ভালোবাসে।
এই দুই বিপরীত মানসিকতার মানুষের পথ এক হওয়া, তাদের মধ্যে অদৃশ্য টান তৈরি হওয়া—এসব নিয়েই এগিয়েছে গল্প। প্রশ্নটি তাই থেকেই যায়—বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য 2453;োনো যোগসূত্র? এই দোলাচলের মধ্যেই সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে নেয় সিনেমা তুমি আমি শুধু।বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, প্রশংসা আর ব্যক্তিগত অনুভূতির ভাগাভাগি।
মুক্তির আগে টিজার-ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে, মনে করছেন অনেক দর্শক। পরিচালক শিহাব শাহীন-রোমান্টিক ড্রামায় সিদ্ধহস্ত; ‘তুমি আমি শুধু’তেও রয়েছে সে ছাপ। চেনা গল্পকেই উপভোগ্য করে হাজির করেছেন তিনি। দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান।দুজনই আগে নির্মাতার সঙ্গে কাজ করেছেন। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর সবশেষ ঈদে ‘ক্যাকটাস’–এ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে জেফারকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ দেখা গেছে। নতুন এই সিনেমায় দুই সংগীতশিল্পীর রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক।

Comments
No comments
Add a comment: