প্রতিকূলতার মধ্যে এ ফল সন্তোষজনক, মাহবুবুর রহমান মোল্লা

ফাহিম হক
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়।

পরীক্ষার্থীদের অনেকেই এ আন্দোলনে যোগ দেয়। তাদের কেউ কেউ আহত হয়, অনেকে শহীদ হয়েছে। সে সময় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিত হয়। কোনো বোর্ডে ৬টি, কোনো বোর্ডে ৭টি পরীক্ষা হয়। আন্দোলনের উত্তাপের কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা ও প্রস্তুতি বেশ বিঘিœত হয়েছে। তাই প্রতিকূলতার মধ্যেও এইচএসসির ফল সন্তোষজনক বলতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এইচএসসিতে পরীক্ষা অনুষ্ঠান আংশিক হলেও সেসবের উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া স

Advertisement
;ম্ভব হয়নি, সেগুলোর ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে। শেষ পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছর পাস বেশি ছিল, জিপিএ-৫ কম ছিল। আর এ বছর পাসের হার কিছুটা কম, জিপিএ-৫ এর হার বেড়েছে। তাই এ ফল নিয়ে তেমন সমালোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর যেসব প্রতিষ্ঠানপ্রধান আগের সরকারের অনুগত ছিলেন, তারা অনেক ক্ষেত্রে বিপত্তির সম্মুখীন হয়েছেন। আমি মনে করি, এ জায়গায় শিক্ষার্থীদের সংযম পালনের সুযোগ নেওয়া উচিত। প্রতিষ্ঠানপ্রধানদের সীমাবদ্ধতা থাকলে, তা দেখার কর্তৃপক্ষ শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়ের। তাছাড়া পাঠপ্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এইচএসসি উত্তীর্ণদের ব্যাপারে তিনি বলেন, দেশের সংকটের মধ্যে এই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল। মৃত্যু যাদের বীরদর্প ভাঙতে পারেনি, তারা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাবেই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন