প্রজার আর্তনাদ

প্রজার আর্তনাদ
আহসান শাওন
তুমি রাজা, আমি প্রজা তোমার
তুমি অত্যাচারী,
ক্ষমতা বলে সব কেড়ে নিলে
এ কেমন জমিদারি?
বিবেক তোমার নাই গো রাজা,
মনে প্রশ্ন জাগেনি কভু?
তাই তো আমার জীবন প্রদীপ
জ্বলছে নিভু নিভু।
অভুক্ত আজ ৩দিন হলো,
পাইনি কিছুই খেতে।
তুমি রাজা আজ জমি পেয়ে
উল্লাসে আছো মেতে।
সকাল আমার অশ্রু জলে,
রাত অন্ধকারে
দুপুর বিকেল কাটছে আমার
শুধুই অনাহারে।
জায়া নেই আজ, নেইকো স্বজন,
সব হারিয়েছি আমি।
ক্ষমতা বলে তাও কেড়ে নিলে,
ছিলো যে দুই বিঘা জমি।
নিপীড়ক এক রাজা তুমি,
গাঁও সাম্যের গীত,
আগামীকাল কি জুটবে আহার
সেটাও অনিশ্চিত।
প্রজার তুমি সব কেড়ে নিয়ে,
গড়ছো কড়ির পাহাড়
আগামন হলে নতুন রাজার,
পাবে কি নিস্তার?
লেখা: আহসান শাওন
বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Comments
Md Salim
Wonderfull Go ahead
Add a comment: