পারিশ্রমিক নিয়ে ভাবিনি,ভালোবাসা চেয়েছি :ইরফান রহমান

বাংলাদেশের তরুণ ভয়েস আর্টিস্ট ইরফান রহমান আন্তর্জাতিকভাবে জনপ্রিয় গেম ফ্রি ফায়ার-এর ম্যাক্সিম চরিত্রে ভয়েস দিয়েছেন।
আশ্চর্যের বিষয়, তিনি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি। ইরফান জানান, এটি ছিল তার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ। তিনি শুধু মানুষের ভালোবাসা ও স্বীকৃতি অর্জন করতে চেয়েছিলেন।; নিজের টাকায় যাতায়াত করলেও, কাজ করার সুযোগটাকেই তিনি সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখেন। তার ভাষায়, “আমি কোনো পারিশ্রমিক নিইনি। কারণ তখন শুধু চেয়েছিলাম মানুষ যেন আমার কণ্ঠ চিনে, আমার কাজকে ভালোবাসে। এটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
বর্তমানে তিনি ভয়েসওভার, অভিনয় সঙ্গে যুক্ত আছেন এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পারাকে নিজের জন্য গর্বের অর্জন মনে করেন।

Comments
No comments
Add a comment: