পাকিস্তানি নায়িকার কাছে যে কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ
এই মাহিরা শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমাতে কাজ করেছেন। সিনেমাটিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জালিমা’। যা খুবই জনপ্রিয় হয়।
মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসে ছিলেন। কিন্তু অরিজিত প্রথমে তাকে দেখে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশপাশি, প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন। গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, আপ
নার
হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্য ভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।

Comments
No comments
Add a comment: