নড়াইল ১ আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে মুক্তির পক্ষে জনতার ঢল।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জনসভা করেছেন নড়াইল-১ আসনের নৌকার প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি। 

নড়াইল সদর উপজেলার আগদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্য দেন বিএম কবিরুল হক মুক্তি। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন খান নিলু, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনার রশীদ, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহামুদ, কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

Advertisement
প্রধান অতিথির বক্তব্যে কবিরুল হক মুক্তি বলেন, ৭ তারিখের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠা এ দেশকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আবারো গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশ ও জাতী গভীর সংকটের মধ্যে রয়েছে। বাঙালী জাতীর অস্তিত্ব আজ হুমকীর মুখে। দেশকে রক্ষা করতে হলে ৭ তারিখে ভোটের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা ভালো থাকলে দেশ ও দেশের ১৮ কোটি মানুষ ভালো থাকবে। 

নির্বাচনের শেষ প্রচারনার জনসভায় জনতার ঢল নামে। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জের নেতা-কর্মীসহ আম জনতা বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেল ৪টা বাজার আগেই মাঠ লোকে লোকারণ্য  হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় মাঠের পাশের গাছপালাসহ বাড়ির ছাদে উঠে নেতার বক্তব্য শোনেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন