নড়াইল-১ আসনে স্বামীর নৌকাকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী।

নড়াইল -১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তিন বারের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি (নৌকা) প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী চন্দনা হক ( ঈগল) প্রতীক। মঙ্গলবার বিকালে কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।
এসময় স্বামী সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিঠু, সাধারন সম্পাদক শাহীদুল ইসলাম শাহী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক আশিষ কুমার ভট্টাচার্য্যসহ দলীয় নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চন্দনা হক বলেন, আমার স্বামীর এ পর্যায়ে আসার পথ সহজ ছিল না। অনেক প্রতিবন্ধকতার মধ্য থেকে আজকের এই অবস্থান। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকায় অনুপ্রানিত হয়ে আমিও প্রতিটা ক্ষেত্রে ছায়ার মত আমার স্বামী ও তার দলের লোকজন কে আগলায় রাখার চেষ্টা করি। বাকী জীবনে স্বামীর রাজনৈতিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখব। আমার স্বামী জননেত্রী শেখ হাসিনার স্নেহ ধন্য এটা আমার জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, আমার স্বামী বি এম কবিরুল হক মুক্তি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করি। আমি জন্মগত ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার আস্থা ও ভালোবাসার প্রতীক নৌকা। আমার ব্যক্তিগত ভোট ও নৌকায় দিবো। তাই বিগত দিনের মত আমার স্বামীর নৌকা প্রতীকের ভোট প্রার্থনায় ব্যস্ত থাকার কারনে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গেলাম।

Comments
No comments
Add a comment: