নড়াইল-১আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত বাতিল-১।

নড়াইল-১ আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পার্টির (এরশাদ) মো. মিল্টন মোল্যা ও শ্যামল চৌধূরী (তৃণমুল বিএনপি) মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদত হোসেনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী বলেন, জাতীয় পার্টির (এরশাদ) মো. মিল্টন মোল্যা ও শ্যামল চৌধূরী (তৃণমুল বিএনপি) মনোনয়ন পত্রের সাথে দাখিলকৃত প্রয়োজনীয় কাগজ-পত্র প্রদান না করায় স্থগিত রাখা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদত হোসেনের মনোনয়ন পত্রে দাখিলকৃত ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।
এদিকে নড়াইল-১ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক, তার স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এসময় জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, কালিয়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Comments
No comments
Add a comment: