নৌকা প্রতীক পাওয়ায় জান্নাত আরা তালুকদার হেনডীকে সংবর্ধনা

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের আ'লীগের মনোনীত প্রার্থী ডক্টর জান্নাত আরা তালুকদার হেনডীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ( ২ ডিসেম্বর ) দুপুরে বাংলাদেশ আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সিরাজগঞ্জ জেলা উপজেলার শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আল-আমিন বিশ্বাশ, কù4;র্যকারী সভাপতি সোলাইমান সরকার , সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক , সহ-সভাপতি আমির হোসেন , সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কামারখন্দ উপজেলা তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মোতালেব হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মিজান, সিরাজগঞ্জ পৌর তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিম সহ জেলা উপজেলার শাখার নেতাকর্মীরা।

Comments
No comments
Add a comment: