নোয়াখালী ৪ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নুরুন্নবী নবীন নোয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪



নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে কর্মী-সমর্থকদের ওপর হামলা, প্রচার-প্রচারণায় বাঁধা, নির্বাচনী অফিস ভাংচুর, বহিরাগতদের অনুপ্রবেশ, দায়িত্ব পালনে চরজব্বর থানার ওসির পক্ষপাতিত্ব ও নৌকার প্রার্থীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড.শিহাব উদ্দিন শাহিন।

বুধবার (০৩ জানুয়ারি) জেলা শহরের রশিদ কলোণী এলাকায় চেয়ারম্যান পার্কের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী এ্যড.শিহাব উদ্দিন শাহীন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা ও আমাদের নেতাকর্মীরা ঠিকমত নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছে না । বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমার সংবাদ সংগ্রহ করায় সংবাদ কর্মীদেরও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

Advertisement
তিনি বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে মানুষকে নিষেধ করছে। আমাদের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।

শাহিন বলেন, নির্বাচনের প্রচারনার প্রথম থেকে সুবর্ণচরে বেশ কয়েকটি ঘটনায় চরজব্বর থানায় অভিযোগ দিয়েও আমরা কোন প্রতিকার পায়নি। আমাদের জানামতে ওই থানার ওসি রফিকুল ইসলাম নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর আজ্ঞাবহ। তাঁর কাছে কোন ধরনের সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। তাই ওসি রফিকুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোর দাবিও জানান এই প্রার্থী।

এসময় জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জেষ্ঠ্য পুত্র গোলাম মহি উদ্দিন লাতু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র বাহার উদ্দিন খেলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুজ জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন