নেটদুনিয়া কাঁপাচ্ছেন মন্দিরা চক্রবর্তী
চলতি বছরই ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রেখেছেন মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমাতেই নিজের লুক-অভিনয় দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সরব মন্দিরা।


কখনও শাড়ি, কখনও স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে প্রতিনিয়ত ঝড় তুলছে নেটিজেনদের মনে। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি।

মন্দিরা নাচেও বেশ পারদর্শী। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ২০১২ সালে ড্যান্স রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিলেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র পর যুক্ত হয়েছেন ‘নীল চক্র’ সিনেমায়।

Comments
No comments
Add a comment: