নীল আকাশে একটি পাখি

নীল আকাশে একটি পাখি
- মুহাম্মদ ইকবাল চৌধুরী
একদিন সে নীড় হারিয়ে পথ হারা হয়ে নিদ্রান্বেষী
পাল্লায় চার পাশে ছায়ামূর্তি কালস্রোত হয়ে যায়
সে বোঝতে পারে কালনাগ চারপাশে।
কারবলিক অ্যাসিড বোতল খুলে ঢেলে দিবে
এমন সময় বেঙ্গমা বলে উঠে থামো বেঙ্গমী কি বলে প্রণোদিত হৃদপিণ্ডের কাঁপন কানে বাজে।
ভোগ্যা পরিবর্তন করে এভাবে বেঁচে থাকার মানে কি
তুমি হবে রাজপন্দ্রানী কোন জলসা ঘরের মিথ্যে প্রলোভনে রাজচক্রবর্তী সেজেগুজে হাজির সিত্রা;
শঙ্খচূড় এমন সময় শঙ্খবণিক এসে হাজির তুমি কি
বাঁচাতে পারবে নীড় হারা পাখি? নীড়ে ফেরাবে
ও যে শকুন্তলা এখনো তাঁর শ্বাসপ্রশ্বাস চলছে।

Comments
Kamrunnecha mony
অসাধারণ লিখনি অসাধারণ ছবি।পোসট দাতাকে ধন্যবাদ।
শেখ আশিকুন্নবী সজীব
অসাধারণ কবিতা। শুভ কামনা রইল।
Add a comment: