নিলামে মাইকেল জ্যাকসনের মোজা ৮ হাজার ডলারে বিক্রি

অনলাইন ডেক্স
রবিবার, ০৩ আগষ্ট ২০২৫

পপ জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজড়িত একটি ঝকঝকে মোজা সম্প্রতি ফ্রান্সে নিলামে বিক্রি হয়েছে ৮ হাজার ডলারের বেশি দামে। ভক্তদের কাছে এটি শুধু এক জোড়া মোজাই নয়, বরং এক টুকরো ইতিহাস।

১৯৯৭ সালে ফ্রান্সের নিস শহরে একটি কনসার্টে পারফর্ম করার সময় মাইকেল জ্যাকসন যে মোজাটি পরেছিলেন, সেটিই সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৭,৬৮৮ ইউরোতে যা প্রায় ৮,৮২২ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। সাদা অ্যাথলেটিক ধাঁচের মোজাটি ঝিলমিলে রাইনস্টোন দিয়ে সজ্জিত ছিল, যা তাকে ‘বিলি জিন’ গানে পারফর্ম করতে দেখা যায়। 

ফ্রান্সের নিম শহরের এক অজ্ঞাত টেকনিশিয়ান জ্যাকসনের ড্রেসিং রুমের কাছ থেকে মোজাটি কনসার্টের পর পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান। পরে সেটি সঙ্গীত-স্মারক সংগ্রহের অংশ হিসেবে রাখা হয় এবং এবার সেটিই বিক্রি হলো চড়া দামে। নিলামকারীরা বলছেন, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মোজাটিতে দাগ পড়েছে এবং রাইনস্টোনগুলোর উজ্জ্বলতা কিছুটা ফিকে হয়ে গেছে। তবুও জ্যাকসনের স্মৃতিময় এই ‘কাল্ট অবজেক্ট’ ভক্তদের কাছে এখনও অমূল্য সম্পদ।

Advertisement

উল্লেখযোগ্যভাবে, এর আগেও মাইকেল জ্যাকসনের পরা একটি জরি-সজ্জিত গ্লাভস ২০০৯ সালে এক ম্যাকাও ক্যাসিনো রিসোর্টে বিক্রি হয়েছিল ৩.৫ লাখ ডলারে। ২০২৩ সালে প্যারিসে তার একটি বিখ্যাত পারফরম্যান্সের আগের মুহূর্তে পরা হ্যাট বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারের বেশি দামে।

২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে ড্রাগের ওভারডোজে মারা যান জ্যাকসন। মৃত্যুর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং স্মারক নিলামগুলোতে স্পষ্ট হয় তার প্রতি ভক্তদের ভালোবাসা।

সূত্র: ফ্রান্স২৪ 


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন