নিজের বিরুদ্ধে ওঠা বিস্তর অভিযোগ নিয়ে মুখ খুললেন আরএস ফাহিম

অনলাইন ডেস্ক।
বৃহস্পতিবার, ২৮ আগষ্ট ২০২৫


আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি একটি টেলিভিশনের মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।    এ কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের পরই আলোচনা-সমালোচনায় ওঠে আসেন তরুণ প্রজন্মের স্টান্ট রাইডার এবং কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। গত বছরের জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও জনগণের বিপরীত অবস্থান নিয়ে বারবার চর্চায় ওঠে এসেছে তার নাম।  গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিতর্কের মুখে পড়ে একবার এ নিয়ে কথা বলেছিলেন আরএস ফাহিম। সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৬টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের মতামত জানিয়েছেন।এ কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। নিজের ক্যারিয়ার, পরিবারের সুরক্ষার কথা ভুলে আন্দোলনে একাত্মতা পোষণ করলাম, যতটুকু সাধ্য ছিল জুলাই আহতদের পাশে দাঁড়ালাম আর্থিকভাবে, অনলাইন এক্টিভিটিতে।

Advertisement

এগুলোর কারণে দেশ ছাড়তে বাধ্য হলাম, দেশ পুনরায় স্বাধীন হলো।    তিনি লিখেছেন, উদ্দেশ্যে প্রণোদিত অনলাইন মব হলো, সব দফায় দফায় ক্লিয়ার করলাম, ট্যাগ লাগালেন “রাজাকার”, দিলেন ভুয়া মামলা, চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা; দিতে ব্যর্থ হলাম, শুরু করলেন আবার ভুয়া ট্যাগ লাগানো। ব্যক্তিগত অপছন্দের জায়গা থেকে শুরু করলেন মনমত লেখালেখি,ফাঁসিয়ে দেয়ার নতুন নতুন স্ক্রিপ্ট। এখন একদল যারা ফাঁসাতে চান তাদের স্ক্রিপ্ট আরএস ফাহিমের আগে সবার সঙ্গে সম্পর্ক ছিল, ছবি ছিল, আন্দোলনে যা করছে এগুলো কোনোভাবে ভুলিয়ে দিয়ে কোনোরকম জেলে দিয়ে দেই। আরেকদল যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তাদের স্ক্রিপ্ট, সে কেন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সে বেঈমান, তাকে জেলে দেই, তার বাসায় মব সৃষ্টি করে একটা হামলা চালাই, তাকে শেষ করে দেই।  আরএস ফাহিম লিখেছেন,তাহলে বলেন আমার দোষটা ঠিক কোন জায়গায়? ট্যাগ দেন আমি কিশোর গ্যাং চালাই, সেটার কারণ কী জানেন? কেন আমাকে এই ছেলেগুলো এত ভালোবাসে, কেন আমি না ডাকলেও বারবার আসে।সবশেষ তিনি লিখেছেন, কপালে কী আছে জানি না, কী হবে সেটাও জানি না। শুধু এতটুকু জানি, সব কালো চক্রান্ত ব্যক্তিগত আক্রমন থেকে রক্ষা করার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আমি হারবো না, আপনাদের ভালোবাসা আমাকে ঠিকই রক্ষা করবে। সবাই ভালো থাকবেন সবসময়। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন