নারায়ণগঞ্জে রূপসী বাংলায় বুবলি ইন্সপায়ার অ্যাওয়ার্ড: ঝলমলে 'র্যাম্পে নবীন মডেলদের দুর্দান্ত উপস্থাপনা

নারায়ণগঞ্জের রূপসী বাংলা কনভেনশন হলে শনিবার, ৬ ডিসেম্বর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বুবলি যুব কল্যাণ সংস্থা আয়োজিত “বুবলি ইন্সপায়ার অ্যাওয়ার্ড – ফ্যাশন শো”।
নতুন প্রজন্মের মডেলদের প্রতিভা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। শোয়ের র্যাম্প কোরিওগ্রাফি পরিচালনা করেন দেশসেরা মডেল, কোরিওগ্রাফার ও ট্রেইনার বুলবুল টুম্পা। তাঁকে সহযোগিতা করেন সহকারী কোরিওগ্রাফার ও ট্রেইনার সোহা ইসলাম। তারা জানান, “তিন দিনের নিবিড় গ্রুমিংয়ের মধ্য দিয়ে মডেলরা অসাধারণ অগ্রগতি দেখিয়েছে। তাদের শেখার ইচ্ছা, শৃঙ্খলা ও পরিশ্রমই আজকের শোর সাফল্যের সবচেয়ে বড় কারণ।
শোয়ের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফ্যাশন ডিজাইনার অর্ণব মর্তুজা আলীর মনোমুগ্ধকর কালেকশন। ,'আলী সাহাব' এর স্বত্বাধিকারী বলেন, তার ডিজাইনে “তরুণ মডেল ও ডিজাইনারদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে আমরা নিয়মিত কাজ করছি।”র্যাম্পে মডেলদের আত্মবিশ্বাসী উপস্থিতি, নিখুঁত র্যাম্পওয়াক ও পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।
রঙ, আলো, সংগীত ও উপস্থাপনার সমন্বয়ে শোটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। এবারের আয়োজনে বিশেষ নৃত্য পরিবেশনা করেন অন্তর নৃত্য নিকেতন—যার কোরিওগ্রাফি করেছেন অন্তর সরকার। পুরো পরিবেশনাটি শোতে এনে দেয় ভিন্নমাত্রার শিল্পগুণ। 
বুবলি যুব কল্যাণ সংস্থা জানায়— “এই অ্যাওয়ার্ড শুধু একটি ফ্যাশন শো নয়; বরং তরুণদের উন্নয়ন, ফ্যাশন শিল্পে দক্ষতা বৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টির জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম।” অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য মডেলদের পুরস্কার তুলে দেওয়া হয়। গ্ল্যামার, সৃজনশীলতা ও তারুণ্যের দুর্দান্ত মেলবন্ধনে সম্পন্ন হয় পুরো আয়োজন।

Comments
No comments
Add a comment: