নরসিংদীর রায়পুরায় এস.এস.সি. পরীক্ষায় ২ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মাজারুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

নরসিংদীর রায়পুরায় এস.এস.সি. পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। সে ওই গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, সাদিয়া আক্তার রায়পুরা উপজেলার আলহাজ্ব বজলুল হক জে.এম. উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (২৮ নভেম্বর) এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারে সে ইংরেজী ও গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। বিষয়টি ওই শিক্ষার্থী তার বড় বোনের সাথে মুঠোফোনে জানালে খবরটি শুনে বোনকে শান্তনা দিতে বাড়িতে এসে মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন
Advertisement
্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় সাদিয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা এ দৃশ্য দেখে রায়পুরা থানায় খবর দেন। 

নিহতের বান্ধবী লিজা সাংবাদিকদের জানান, পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত বিষণ কান্নাকাটি শুরু করে। বাড়ির সকলে বোর্ডে পুণরায় যাচাইয়ের জন্য আবেদনসহ মনকে শক্ত করার শান্তনা দেন। মঙ্গলবার বিকেলে অনলাইনে পুণ:যাচাইয়ের জন্য আবেদনের কথা ছিলো। দুপুরে শুনলাম সে আত্মহত্যা করেছে। 

রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সাদিয়া এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন