নতুন রূপে পরী

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।
মুক্তির প্রথম দুই দিনেই দর্শক মহলে সাড়া ফেলেছে ৮ পর্বের এই সিরিজটি। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পরী। ওয়েব সিরিজটি দেখে দর্শকরা বলছেন, নতুন এক পরীমণিকে দেখলাম। এতে সুপ্তি চরিত্রে পরীকে দেখে অবাক হয়েছেন অনেকে।
এমন চরিত্র ও পরিণত অভিনয়ে এর আগে তাকে দেখা যায়নি। তিনি নিজেকে ভেঙেচুরে নতুন রূপে উপস্থাপন করেছেন।অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’-এ পরীর বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।
ওয়েব সিরিজের গল্পে দেখানো হয়েছে, একটি মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকেন তার প্রাণ প্রিয় স্বামীর সঙ্গে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে ওয়েব সিরিজটি।

Comments
No comments
Add a comment: