নতুন চমক নিয়ে ফিরছেন মিম

বিনোদন ডেস্ক
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু হয় বিদ্যা সিনহা মিমের। এরপর ব্যস্ত চলচ্চিত্রের পাশাপাশি কাজের পরিধিও বাড়তে থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর। ব্যস্ত হয়ে পড়েন টিভি নাটক ও মডেলিংয়ে।

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে তাকে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি।

Advertisement

দীর্ঘ নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ফেরার বিষয়ে এই অভিনেত্রী জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন। আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন।

মিম জানান, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।

বিরতিতে যাওয়ার আগের সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন