দ্য স্কুল অব রক ভলিউম-২’ কনসার্টে জেমস

আগামী ১৬ ফেব্রুয়ারি আইসিসিবি এক্সপো জোনে এ ওপেন এয়ার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।প্রথম পর্ব থেকে এবারের পর্বে শ্রোতাদের জন্য আরও বেশি চমক থাকবে বলে কনসার্ট আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক ব্যান্ডের নাম ঘোষণা করছে আয়োজক কমিটি। সোনার বাংলা সার্কাস ও আশেজের পর এবার কনসার্টের বড় চমক জেমসের নাম প্রকাশ করলেন তারা।ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী বলেন, ‘ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি।

বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এদেশের মানুষের জন্যে উৎসবমুখর একটি মাস। সংগীতপ্রেমীদের জন্য এ মাস আরও আনন্দময় করে তোলার জন্যই আমাদের এ অয়োজন।গতবারের আয়োজনে মানুষের সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম।
আশা করছি এবারও স্মরণীয় একটি ইভেন্ট উপহার দিতে পারব। সেই প্রচেষ্টায় আমাদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘গতবার আমাদের প্রথম ইভেন্ট ছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের আয়োজন আমরা সফল করতে চাই।’

Comments
No comments
Add a comment: