দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

অনলাইন ডেস্ক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন।

কয়েক দিন ধরেই বলিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজে কিছু না বললেও অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল একটি ছবি। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিপাড়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিটটি দীপিকার প্রথম সন্তানের হাতে।  দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা কোনো ক্যাপশন নয়, এ ছবির মাধ্যমেই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী।  সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেত্রী পরিনীতি চোপড়া মন্তব্য করেন—‘কনগ্রেটস!’ যা দ্রুতই নজর কাড়ে। একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন স্বামী অভিনেতা রণবীর সিং। সেখানে অভিনেত্রী কিয়ারা আদভানিসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা দম্পতিকে। অভ&#

Advertisement
2495;নেত্রীর ব্যক্তিজীবনের এ সুখবর ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।  এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। এখন তার কাছে সবচেয়ে আনন্দের সময় কাটে মেয়ের সঙ্গে। প্রথম সন্তানের জন্মের পর বড়পর্দায় খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীপিকার দ্বিতীয়বারের মতো মা হওয়ার আলোচনার ঝড় ওঠে। দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন দীপিকা, নাকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও কিছু দিন কাজ চালিয়ে যাবেন? সে নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা সরাসরি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নেই তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাদের এই পোস্ট ঘিরে এখন শুধুই আনন্দ আর শুভেচ্ছাবার্তায় মেতে ওঠা।

এর আগে কর্মঘণ্টা ৮ ঘণ্টা করার দাবিতে আলোচনায় আসেন দীপিকা। উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালে এ তারকা দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া। দুয়ার পর এবার দ্বিতীয়বারের মতো মা হওয়ার ইঙ্গিত দিলেন এ দম্পতি

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন