দেশীয় ফ্যাশনের আইকন বুলবুল টুম্পা: যিনি নতুনদের জন্য ভরসার নাম

দেশীয় ফ্যাশন দুনিয়ার অতি পরিচিত নাম বুলবুল টুম্পা। মডেলিং, কোরিওগ্রাফি, —সবক্ষেত্রেই সমান ব্যস্ত এই তারকা।
তবে সবচেয়ে বড় পরিচয়, শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছেন এক মমতাময়ী মা। অসাধারণ ব্যক্তিত্ব, মোহনীয় হাসি আর মার্জিত সৌন্দর্যে জায়গা করে নিয়েছেন বুলবুল টুম্পা। মডেলিংয়ের পাশাপাশি তিনি কোরিওগ্রাফার গড়ে তুলেছেন অসংখ্য মডেল, যারা দেশ-বিদেশে সফলভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্যাশন শোতে।

বুলবুল টুম্পা বলেন— “শিক্ষার্থীরা যখন আমাকে মা বলে ডাকে, তখন মনে হয় আমার জীবন সার্থক। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। অবসরে সময় কাটান পরিবার ও শিক্ষার্থীদের সঙ্গে। ফ্যাশন জগতে দেশি-বিদেশি মডেলদের কাজ থেকে অনুপ্রাণিত হলেও দেশীয় মডেলদের প্রতিই তার টান বেশি।

”ফ্যাশন দুনিয়ায় উজ্জ্বল এক নাম বুলবুল টুম্পা— শিক্ষার্থীদের কাছে একজন অভিভাবক আর সমাজের কাছে অনুপ্রেরণা।

Comments
No comments
Add a comment: