দেশজুড়ে ৮৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘দরদ’, অভিনেত্রীর ভালোবাসা

ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা দেশের প্রক্ষাগৃহে অনেক দিন দেখেনি দর্শক। এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে।অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটিটি আজ ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ ২২টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মামুন।
তিনি জানান, প্রথম সপ্তাহে দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’, যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে। এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙা হবে বলে তার আশার কথাও জানান মামুন।রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
এদিকে ‘দরদ’ মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভস্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’র হিন্দি নাম ‘দার্দ’।

Comments
No comments
Add a comment: