দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে।
তাদের জন্যই দেশের সিংহভাগ টাকা বিদেশে পাচার হয়।’ শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় শিক্ষক ফোরামের আলোচনায় তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করীম বলেন, ‘আজ দুর্নীতি বন্ধ হবে, কাল থেকেই সব করা সম্ভব।’ তিনি বলেন, ‘যারা শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে জানেনা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে শিক্ষকদের অসামান্য অবদান থাকলেও স্বাধীনতার ৫৫ বছরেও শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তাদের কোন দাবিও মেনে নেওয়া হয়নি। অথচ শিক্ষকদের আত্মত্যাগে ক্ষমতার চেয়ারে বসে তাদের অধিকারগুলোকেই ভুলে যায় ক্ষমতাসীনরা। এ সময় তিনি দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Comments
No comments
Add a comment: