দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন মডেল ফিটন খান

বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ ফিটন খানের আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই।
দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি আর নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ফিটন খান একাধারে ফ্যাশন মডেল, অভিনেতা ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে ঢাকার র্যাম্প মডেলিং ও লাইফস্টাইল অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি। র্যাম্প মডেল হিসেবে বিভিন্ন ফ্যাশন শো, ফটোশুট ও বাণিজ্যিক আয়োজনে অংশ নিয়েছেন ফিটন।
বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও বিলবোর্ডেও দেখা গেছে তাকে। ২০০৯ সালে প্রচারিত ‘পোলার আইসক্রিম’-এর বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরে কিয়াম ইলেকট্রনিক্সসহ বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেন। মডেলিংয়ের পাশাপাশি নতুন প্রজন্মের মডেলদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গেও যুক্ত ছিলেন ফ;িটন খান। ‘মডেল জোন গ্রুমিং সেন্টার’-এর মাধ্যমে তরুণদের র্যাম্প ওয়াক, মডেলিং ও গ্রুমিং বিষয়ে প্রশিক্ষণ দিতেন তিনি। ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবেও বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে কাজ করেছেন ফিটন।
পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও টকশোতেও তার উপস্থিতি ছিল। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন ফিটন খান। দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তার ছোট ভাইও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফিটন খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফ্যাশন ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং তার কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরছেন। ফিটন খানের মৃত্যুতে দেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনে তৈরি হয়েছে এক শূন্যতা। দীর্ঘদিনের পরিচিত এই মুখের বিদায়ে শোকাহত তার সহকর্মী ও অনুরাগীরা।

Comments
No comments
Add a comment: