
দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রুপনগর’।
কাহিনি রচনা করেছেন লিটু শাখাওয়াত এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। প্রধান সহ-পরিচালকের দায়িত্বে রয়েছেন জীবন রায়।নাটকে দেখা যাবে এক প্রভাবশালী পরিবারের বিগড়ে যাওয়া ছেলের গল্প। চেয়ারম্যানের ছেলে হওয়ায় বিশেষ প্রভাবের অধিকারী এই চরিত্রের বন্ধুরা চলে শুধুমাত্র তার টাকার জোরে। বাবার চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা বর্দা মিঠু, মায়ের ভূমিকায় নাজনিন চুমকি এবং দাদীর চরিত্রে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।নায়িকার প্রেমে কী বদলে দেবে এই বিগড়ে যাওয়া মারুফের জীবন!


Comments
No comments
Add a comment: