দর্শকের টাকা ফেরত দেবেন এআর রহমান

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩


চেন্নাইয়ে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এআর রহমানের সংগীত অনুষ্ঠানে যারা টিকিট কেটেও ঢুকতে পারেননি, তাদের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সুরকার রহমান নিজেই।

তার শো দেখতে আসনসংখ্যার থেকেও বেশি মানুষের জমায়েতের কারণে শুরু হয় ধাক্কাধাক্কি। দর্শকরা এসে বিপাকে পড়েন। টিকিট কেটেও ভিতরে ঢুকতে পারেননি অসংখ্য অনুরাগী। শ্লীলতাহানির অভিযোগ এনেছেন নারীরা। তাই এই ঘটনায় নিজেই ব্যবস্থা নিয়েছেন এআর রহমান।

এআর রহমান এদিন নিজের টুইটারে এক পোস্টে লেখেন, ‘চেন্নাইয়ের অনুষ্ঠানের দর্শকেরা যারা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি, তাদের অনুরোধ করব তারা যেন টিকিটের কপি শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেইল করুন। আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে।’ 

Advertisement

অস্কারজয়ী সংগীত পরিচালক যেমন অনুরাগীদের টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছেন, তেমনই নিজেকে ‘বলির পাঁঠা’ বললেন।

এ আর রহমান পুনরায় একটি টুইট করে লেখেন, ‘লোকে আমাকে সর্বকালের শ্রেষ্ঠ, ইংরেজিতে গ্রেটেস্ট অফ অল টাইম (জি.ও.এ.টি. বা গোট) বলেন। এবার না হয় ‘বলির পাঁঠা’ হলাম। যাতে এই অভিজ্ঞতা থেকে সকলে সচেতন হন এবং চেন্নাইয়ের লাইভ অনুষ্ঠানে আরও উন্নতমানের পরিষেবা দেওয়া হয়, ট্যুরিজম বাড়ে, উদ্যোক্তাদের ভিড় সামলানোর দক্ষতা বাড়ে, ট্রাফিক ম্যানেজমেন্ট আরও ভালো হয়। নারী এবং শিশুদের নিরাপত্তার দিকটাও সঠিক ভাবে খেয়াল রাখতে হবে।’

রহমানের এ দিনের অনুষ্ঠানে ২০০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত টিকিট ভাগ করা থাকলেও, আলাদা কোনো জোনের বন্দোবস্ত না থাকায়, বিভ্রান্তিকর পরিস্থিতির তৈরি হয়ে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন